অনুগল্পঃ ৩

- কীহে হাত গুটিয়ে বসে আছো যে?
- সিদ্ধান্ত নিয়েছি আর কোনো ভালো কাজ করবোনা! ব্যথিত বদনে জবাব দিল সাফফানা।
- কেনো?
- কী করবো বলো? কোনো একটা ভালো কাজ শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টির নিয়্যাতে শুরু করলেও মাঝখানে যখন মানুষেরা প্রশংসা করতে শুরু করে, তখন শয়তানের ধোঁকায় পড়ে যাই! মনে আত্মতৃপ্তি জন্ম নেয়! রিয়া চলে আসে! 
- চিন্তার কী আছে? প্রথমে নিয়্যাত সহীহ করে আল্লাহর নাম নিয়ে শুরু করবে, এরপর যতবার মনে রিয়ার ভাব আসবে, ততবার সাথেসাথে ইস্তিগফার করে নিবে। মনে রেখো, বিভিন্ন কৌশলে মানুষকে ভালোকাজ করা থেকে বিরত রাখাও শয়তানের অন্যতম উদ্দেশ্য।

মন্তব্যসমূহ