পোস্টগুলি

জানুয়ারি, ২০১৬ থেকে পোস্টগুলি দেখানো হচ্ছে

তুমি সত্যিকারের রানী হও!

প্রিয় বোন আমার! শোন! তোমাকেই বলছি! খুব করে সেজে কোথায় যাচ্ছো আজ? ও তো তোমার পথ নয়! কার জন্য সেজেছো তুমি? কার প্রতি ভালোবাসার জন্য নিজেকে বিলিয়ে দেবে তুমি আজ? তোমার এই রূপ দেখার অধিকার তো তার নেই! তুমি অমূল্য, তুমি নারী, তুমি এই পৃথিবীতে আল্লাহর এক অনন্য নিআমাত! কেনো তবে নিজের মর্যাদাকে হেয় করছো? কেন ফুলে ফুলে মধু পান করা মৌমাছির কাছে নিজেকে সঁপে দিচ্ছো? কেন মরীচিকাকে পানি ভেবে ছুটে যাচ্ছো তুমি? এইযে যার কাছে নিজেকে সঁপে দিতে যাচ্ছো, সে তোমার কে বলতো? তোমার উপর তার কিসের অধিকার? কোন বিশ্বাস আর অধিকার বলে তোমার অমূল্য সম্পদ তাকে দিয়ে দেবে তুমি, বলো? ভাবছো এসব বলে আমি তোমাকে আনন্দ থেকে বঞ্চিত করতে চাইছি! আমি তোমার শত্রু! না, না! তোমার সর্বস্ব লুফে নিয়ে তোমাকে নিঃস্ব করে যেদিন ছুঁড়ে ফেলে যাবে সেই অমানুষটি, সেদিন আমার কথাগুলি ঠিক মনে পড়বে দেখো! পত্রিকা খুললেই তো দেখো, তথাকথিত প্রেমের নামে কত মেয়ে ইজ্জত হারাচ্ছে! অন্তরঙ্গ মূহূর্তের নানা ভিডিও আর ছবি দিয়ে কিভাবে সেই প্রেমিক প্রবরটি ব্ল্যাকমেইল করছে? এর পেছনে তোমার ভুলগুলি কতটা দায়ী একবারও কি ভেবে দেখবেনা? বোন আমার! তুমি তো সহজলভ্য পণ্য...